সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

উচ্চকন্ঠ   27-Feb-2026   86

Photo

এফএনএস: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় এক ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগে নাজিম কোচিং সেন্টারের পরিচালক আহাদুজ্জামান নাজিমকে গণপিটুনি দিয়ে কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভিকটিমের বাবা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে নাজিম কোচিং সেন্টারের পরিচালক মো. আহাদুজ্জামান নাজিম ওই ছাত্রীকে শ্লীলতাহানার চেষ্টা করেন। ছাত্রী চিৎকার দিলে এলাকাবাসী কোচিং সেন্টারে জড় হয়ে শিক্ষককে গণপিটুনি দেয়। জানা গেছে, নাজিম বর্তমানে রাজাবাড়ি ডিগ্রি কলেজে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয় (প্রভাষক) হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি নগরীর ভাটাপাড়া এলাকায়। এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বরও একই কায়দায় এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। এলাকাবাসী ও অভিভাবকরা অভিযোগ, আহাদুজ্জামান নাজিমের মতো শিক্ষকের কারণে শিক্ষাঙ্গনে বদনাম ছড়াচ্ছে এবং তারা সন্তানদের কোচিংয়ে পাঠাতে ভয়ে ভুগছেন। তারা দাবি করেছেন, শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে অন্য শিক্ষকের ছাত্রীর প্রতি অনৈতিক আচরণের ভয় কাজ করে। কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. ফরহাদ আলী জানিয়েছেন, ভিকটিম নিজে বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

office@ukantho.com


Photo

খালেদা জিয়া ছিলেন বলেই দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,...

Photo

হুটহাট করে জামিন দেবেন না: বিচারকদের আসিফ নজরুল

এফএনএস: যখন পুলিশ ও আদালতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ...

Photo

পিরোজপুরে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

এফএনএস: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে পারিবারিক...

Photo

এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট পর প্রশ্নপত্র, এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

এফএনএস: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে অবস্থিত সৈয়দ আহম্মদ কলেজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত