সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ৪

উচ্চকন্ঠ   29-Jan-2025   46

Photo

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়িতে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ৩ ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা ৩ যুবক ১ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যায়। স্থানীয়রা এ ঘটনা দেখে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। শান্তিরহাট বাজার এলাকায় গাড়িটি যানজটে আটকে গেলে ভেতরে থাকা ছাত্রী চিৎকার দেয়। এসময় স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শামসুদ্দিন বলেন, স্থানীয়রা মাইক্রোবাসসহ ৪ যুবককে ধরে পুলিশকে খবর দেয়। তাদের আটক করা হয়েছে। এক যুবক ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। তা প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

office@ukantho.com


Photo

চাঁদাবাজি আগের মতোই চলছে, বাজারে সিন্ডিকেটও আছে: সারজিস আলম

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক কমিটির...

Photo

তেজগাঁওয়ে বোবা রফিক হত্যা: প্রধান আসামি ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর তেজগাঁওয়ে মোহাম্মদ রফিক ওরফে বোবা রফিক (২০) হত্যাকান্ডের...

Photo

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায়: আইজিপি

এফএনএস: পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন...

Photo

পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

এফএনএস: বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত