মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোরে মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   09-Aug-2026   25

Photo

এফএনএস: যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘরের খাটের ওপর পড়ে ছিল গামছা দিয়ে হাত-পা বাঁধা শিশু জিসানের (৬) লাশ এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল মা জুবায়দা (৩২)। তবে ওড়নার দুই প্রান্ত ছিল জুবায়দার দুই হাত। ফলে এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। গত শনিবার রাত ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের লাশ উদ্ধার করে। মৃত জুবায়দা খাতুন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং জিসান তাদের ছয় বছরের ছেলে। জুবায়দার ছোট বোন পিনজিরার দাবি, জাকির দীর্ঘদিন বিদেশে ছিলেন। এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের ভাই শিহাবের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। বাঘারপাড়া থানার পুলিশ পরিদর্শক এসআই পলাশ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা, ফিরলেন পোড়া ব্যাগ হাতে

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে...

Photo

কালীগঞ্জে এসএসসির প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

মালয়েশিয়া নেওয়ার নামে গুদামে বন্দি, নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

এফএনএস:কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে একটি...

Photo

দেশব্যাপী নারি নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশব্যাপী নারি নির্যাতন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত