রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Jan-2026   76

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ এলাকায় ২০২৫-২৬ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই মাঠ দিবসে কৃষকদের মাঝে তেলজাতীয় ফসল চাষে উদ্বুদ্ধকরণ ও আধুনিক উৎপাদন কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ হাসান আলী, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, যশোর অঞ্চল, যশোর। তিনি তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, দেশীয় ভোজ্যতেলের চাহিদা পূরণে সরিষাসহ তেলজাতীয় ফসল চাষ বাড়ানোর বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। তিনি বলেন, প্রদর্শনী কার্যক্রমের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন, যা উৎপাদন বৃদ্ধি ও লাভজনক চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন অফিসার ফাতেমা কাওসার এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া। তারা তেলজাতীয় ফসল চাষে মানসম্মত বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরেন।
মাঠ দিবসে প্রদর্শনী প্যাটার্ন হিসেবে সরিষা–বোরো–আমন–রোপা ফসল পর্যায়ক্রম তুলে ধরা হয়। প্রদর্শনীর মূল ফসল ছিল সরিষা। অনুষ্ঠানে কৃষকরা সরিষা চাষের আধুনিক পদ্ধতি, ফলন বৃদ্ধি ও রোগবালাই দমন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
এ সময় স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

হবিগঞ্জে সুমাইয়া হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এফএনএস: হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে...

Photo

বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার: জাতিসংঘের প্রতিবেদন

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা...

Photo

ঝিনাইদহের গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবীতে মানববন্ধন

বাসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে...

Photo

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম

এফএনএস: জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসছে যাচ্ছে। জনপ্রশাসন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত