বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি: হাসনাত

উচ্চকন্ঠ   20-Feb-2025   49

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝার আর গøানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই। বৃহস্পতিবার কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী আয়োজিত দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার। স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন সবগুলো স্টল ঘুরিয়ে দেখান এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনার সন্তান এই ফেস্ট থেকে কি শেখতে পেরেছে। তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো, অনেক শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়, এটি খুবই দুঃখজনক। আমি বলব আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন, ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা তোমাদের সহযোগিতা করব। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে আরও বক্তৃতা করেন ফ্রিল্যান্স ইনভেস্টগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টের উদ্বোধনী বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হাসনাত খাঁন। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার ওসি সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস। এর আগে হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এতে মোট ৩৯ টি স্টল রয়েছে। মেলায় বিকেলে সংগীত শিল্পী আসিফ আকবর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং সন্ধ্যায় আভাস ব্যান্ডের শিল্পীদের নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের...

Photo

বিষপানে কিশোরীর আত্মহত্যা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে...

Photo

অ্যাম্বুলেন্সের চালক নেই দেড় বছর: রোগী পরিবহনে ভোগান্তি

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত আব্দুল...

Photo

সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে প্রকৃতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত