রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Jan-2026   92

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রাণিসম্পদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ, এস, এম আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মোহাঃ মসিউর রহমান, জেলা ভেটেরিনারি অফিসের ভেটেরিনারি অফিসার ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাগন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মিনাক্ষী নাগ। এসময় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন ক্যাটাগারীতে ক্রেস্ট, সার্টিফিকেট, গিফটসহ নগদ অর্থ প্রদান হয়।

office@ukantho.com


Photo

বারোবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামির নির্বাচনী গণসংযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার...

Photo

৮-১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট হতে পারে

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের...

Photo

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফতেপুর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর...

Photo

নুরুকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশে আঘাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত