রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

উচ্চকন্ঠ   21-May-2025   49

Photo

এফএনএস: মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে (২৮) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী সুমন শাহজাহান। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী সুমন। সুমন শাহজাহান (৪৫) মিরকা‌দিম পৌরসভার পূর্বপাড়ার শরিয়তউল্লা মিয়ার ছে‌লে বলে জানা গেছে। নিহত মিতু আক্তার ওই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, প্রায় ৮ মাস আগে সুমন-মিতুর বিয়ে হয়। নিহত মিতুর আগে আরেকটি বিয়ে হয়েছিল। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ঝগড়াঝাঁটি লেগেই ছিল। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে গত সোমবার তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। সেদিনই রাত ২টার দিকে বন্ধুদের সঙ্গে মদ্যপান করে তাদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বঁটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন। পরে ভোরে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে নিজেই বিষয়টি অবগত করেন স্বামী সুমন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

এখনো শহীদ পরিবারের অভিযোগ শুনতে হচ্ছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ও তারুন্যের উৎসবের উদ্বোধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের...

Photo

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

এফএনএস: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।...

Photo

ঝিনাইদহে প্রভাবশালীদের হুমকি উপেক্ষা করে খালপারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত