বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পুলিশের গাড়িতে ছিনতাই: যুবক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   23-May-2025   53

Photo

এফএনএস: রাজশাহীতে পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জীবন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল। জীবনের বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম দিরাজ আলী। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, গত ১৩ মে তার থানার সিটিহাট এলাকা দিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন মতিহার থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। গাড়িতে তার মামা, ভাগ্নে এবং মামাতো বোনও ছিলেন। সিটিহাট এলাকায় জীবনসহ কয়েকজন সিগন্যাল দিয়ে গাড়িটি থামান। এরপর গাড়িতে মেয়ে দেখে তাদের হেনস্তার চেষ্টা করেন। তিনি জানান, ভুক্তভোগী পুলিশ পরিচয় দিলে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। গাড়িতে থাকা মেয়েটিকে যৌন হয়রানি করা হয়। এরপর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। এ সময় ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। পরে মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহমখদুম থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়। ওসি জানান, মামলার পরই সজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সজিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই জীবন ও রাকিব নামের আরেকজনের নাম জানান। এর মধ্যে জীবনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রটির অতীত ইতিহাস খুব খারাপ। প্রত্যেকের নামেই বেশ কয়েকটি করে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা আছে। পলাতক রাকিবকেও গ্রেপ্তার চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

রাজধানীতে ৪ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

এফএনএস: রাজধানীর মুগদা ও খিলগাঁও এলাকায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ...

Photo

দেশে বছরে ৫ লাখ মামলা দায়ের হয়, ৩৫ হাজার নিষ্পত্তি হয়: আইন উপদেষ্টা

এফএনএস: দ্রæত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিত...

Photo

ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ প্রবাসী মাহবুব হোসেন হত্যা...

Photo

নিখোঁজের তিনদিন পর পদ্মা নদীতে মিললো কিশোরের মরদেহ

এফএনএস: রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ (১৬) নামে এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত