মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিদ্যুৎ সাশ্রয়ের সময়ে কাঠাল গাছে আলোকসজ্জা: ঝিনাইদহে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

উচ্চকন্ঠ   16-Mar-2026   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানের মধ্যে ঝিনাইদহ জেলা শহরে একটি কাঠাল গাছে আলোকসজ্জা করাকে কেন্দ্র করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শহরের এইচএসএস সড়কে জনতা ব্যাংকের সামনে দক্ষিণ পার্শ্বে একটি ধরন্ত কাঠাল গাছে আলো দিয়ে সাজানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এলাকাবাসী ও সুশীল সমাজের উদ্যোগে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যখন সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সচেতন করা হচ্ছে, তখন এ ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা বিদ্যুৎ অপচয়ের শামিল। এতে সরকারের বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ সাইদুর রহমান, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদুল আলম লালু, সমাজকর্মী আতিয়ার রহমান, সাংবাদিক এরশাদ আলী, আজিজুর রহমান সালাম ও আব্দুর রহমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা।
বক্তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করার দাবি জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাল সনদে চাকরি করছেন ১০ শিক্ষক: ফেরত দেয়নি সরকারের সাড়ে ৩৩ লাখ টাকা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা...

Photo

তিন দাবিতে কালীগঞ্জে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা...

Photo

নেপাল পরিস্থিতির ওপরে নজর রাখছে ঢাকা

এফএনএস: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ঘোষণা করায় এবং সরকারের দুর্নীতির...

Photo

মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত