মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কক্সবাজারে ইউপি সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   08-Jul-2025   136

Photo

এফএনএস: কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ছোট খালে তার ভাসমান লাশ দেখে শনাক্ত করেন স্থানীয়রা। নিহত কামাল হোসেন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা বলছেন, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উখিয়ার মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। এর আগে, গত শনিবার রাতে একই এলাকায় নিজের মেয়েকে হত্যা করেন বাবা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাবা-মা কেউ নেই। ২০০৯ সালের ৩১ মার্চ...

Photo

হরিনাকুন্ডুতে পাটকাঠির গোডাউন ও পানবড়জে অগ্নিকাণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হরিনাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা...

Photo

মেহেরপুরে হাতবোমা ও কাফনের কাপড় রেখে চাঁদা দাবি

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও আতঙ্ক ছড়িয়েছে হাতবোমা, কাফনের...

Photo

মহেশপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত