সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা সালিশি বিচারে ৫০ হাজার টাকায় মীমাংসা, আটক ৩

উচ্চকন্ঠ   20-Aug-2025   49

Photo

এফএনএস:বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হলে বাকিতে ৫০ হাজার টাকা জরিমানা করার অজুহাতে ৬ ধর্ষণকারীকে ছেড়ে দেয় সামাজিক নেতারা। পরে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হওয়ার পর ৩ জনকে আটক করে পুলিশ।গত মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবানের রুমায় এক সামাজিক সালিশি বিচার বসিয়ে অভিযুক্ত ধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে সামাজিক সালিশি বিচারে নেতৃত্ব দেন, গংবাসে মার্মা, মংচউ মার্মাগং। এতে সভাপতিত্ব করেন থোয়াইসা মারমা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের বিরাজ করছে।ওই ছাত্রীর বরাতে বলা হয়, চলতি মাসের প্রথমে ওই ছাত্রীকে ধর্ষণ করে রাংমেশে মার্মা ছেলে শৈহাইনু মার্মা। বিষয়টি তার মাধ্যমে তার বন্ধু ক্যাহ্লা ওয়াইং, ক্য ওয়ং সাই, চহাই, উহাই সিং ও ক্য সাই ওয়ং জানতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে এই ছাত্রীকে সুযোগ বুঝে একে একে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে সবার মধ্যে এই ঘটনা জানাজানি হয়। এ অবস্থায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বিচার হয়। এ বিষয়ে সালিশি বিচারক গংবাসে মার্মা জানান, অভিযুক্ত ধর্ষণকারীদের ৫ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা কয়েকদিনের মধ্যে জমা দেবে। তারপর ধর্ষণের শিকার ভুক্তভোগীকে এই টাকা দেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুক্তভোগীর অভিভাবক ও পাড়াবাসীর দাবির প্রেক্ষিতে আমরা এ সামাজিক সালিশি বিচারে মিলিত হয়েছিলাম। এ বিষয়ে রুমা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, বিষয়টি আমরা ফেসবুকে পেয়েছি। আমি এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আমরা কাজ করছি এবং ৩ জনকে আটক করেছি।

office@ukantho.com


Photo

জামালপুরে ভাড়াবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

এফএনএস: জামালপুরের একটি ভাড়াবাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর...

Photo

মেঘনার সহযোগী দেওয়ান সমির পাঁচ দিনের রিমান্ডে

এফএনএস: সুন্দরী মেয়েদের মাধ্যমে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে...

Photo

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জিয়া পরিবার ও তারেক রহমানকে...

Photo

১’শ গ্রামের মানুষের পারাপারে ভোগান্তি: কোলা-জামাল সংযোগ ব্রিজ নির্মাণে চরম ধীরগতি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত