রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বগুড়ার সারিয়াকান্দিতে হাত-পা বেঁধে শ্বাসরোধে নারীকে হত্যা

উচ্চকন্ঠ   02-Sep-2025   69

Photo

এফএনএস: বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীকে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত সোমবার দিনের কোনো একসময় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘাতকরা ঘরের জিনিসপত্র তছনছ করেছে। রাত সাড়ে ৯টায় এ খবর পাঠানোর সময় সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে ছিল। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানিয়েছেন, বাড়িতে একা বসবাসকারী ওই নারীকে হত্যা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের শাহিনুর বেগমকে তার স্বামী আমিরুল ইসলাম ভেলু তালাক দেন। তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে আল আমিন সৌদি আরবে চাকরি করেন। মেয়ের বিয়ে হয়েছে, তিনি ঢাকায় স্বামীর সঙ্গে থাকেন। ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন। গত সোমবার সারা দিন তাকে দেখতে না পেয়ে রাত ৮টার দিকে বোন শিউলী বেগম বাড়িতে আসেন। তিনি দেখেন বাড়ির বাইরের দরজায় ছিটকিনি লাগানো। ছিটকিনি খুলে ঘরে ঢুকে মেঝেতে কাপড় দিয়ে হাত-পা বাঁধা ও মুখে গামছা গুঁজে দেওয়া লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। বোন শিউলী বেগমের ধারণা, আশপাশের মাদকাসক্তরা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত। তিনি হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ওসি জামিরুল ইসলাম জানান, ওই নারীকে কখন হাত-পা বেঁধে ও মুখে গামছা গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেশীরা রাত ৮টার দিকে তার বসতঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়েছেন। সিআইডির ক্রাইম সিনের কর্মকর্তারা এলে লাশ উদ্ধার করবেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মাছ ধরা জালের দোকানে ক্রেতাদের উপছে পড়া ভিড়

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :চলছে বর্ষার মৌসুম, চারিদিকে থৈথৈ পানি।...

Photo

চট্টগ্রামে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের মীরসরাইয়ে বসতঘর থেকে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ...

Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি কবির হোসেনের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নবাগত অফিসার...

Photo

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ভাটই বাজার রণক্ষেত্র

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত