সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাময়িক বহিস্কৃত ও হত্যা মামলার আসামিকে পাশে বসিয়ে সমাবেশ করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি

উচ্চকন্ঠ   21-Sep-2025   42

Photo

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত আপন দুই ভাই হত্যা মামলার প্রধান আসামি ও উপজেলা বিএনপির সাময়িক বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামকে পাশে বসিয়ে একের পর এক দলীয় সভা-সমাবেশ করে চলেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এতে স্থানীয় বিএনপির ভেতরে-বাইরে তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে। গত ১ জুন উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশান ঘাটে আপন দুই ভাই বিএনপি নেতা ইউনুস আলী বিশ্বাস ও মহব্বত আলী বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী ঘ্যানা বাহিনীর প্রধান ঘ্যানা ও তার সহযোগী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড চালায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর নুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করে জেলা বিএনপি। তবে সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন দলীয় সভা-সমাবেশে তাকে মঞ্চে সামনের সারিতে দেখা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, খুনের মামলার আসামি ও দলীয়ভাবে সাময়িক বহিষ্কৃত এ নেতাকে পাশে রেখে রাজনীতি করা শুধু দলের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করছে না, নিহত পরিবারের ন্যায়বিচারের সম্ভাবনাকেও প্রশ্নবিদ্ধ করছে। সচেতন মহলের ভাষ্য, খুনের অভিযোগে অভিযুক্ত ও সাময়িক বহিষ্কৃত ব্যক্তিকে দলীয় সভা-সমাবেশে অংশগ্রহণের সুযোগ দেওয়ার মাধ্যমে একদিকে খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে অন্যদিকে জেলা বিএনপির সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তকেও অমান্য করা হচ্ছে। এতে প্রশ্ন উঠেছে, বিএনপির একজন উর্দ্ধতন নেতাই যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেন তাহলে সাধারণ কর্মীরা দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত কতটুকুইবা পালন করবে?

office@ukantho.com


Photo

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই : নাহিদ ইসলাম

এফএনএস: নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই...

Photo

ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

এফএনএস: ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির...

Photo

সাংবাদিক অপহরণ-নির্যাতন: সব পদ হারালেন ছাত্রদল নেতা

এফএনএস: সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনার কামারখন্দ উপজেলাধীন...

Photo

কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে মুখোমুখি বিজিবি-বিএসএফ

এফএনএস: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ঐতিহাসিক বড়াইবাড়ী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত