রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস পালিত

উচ্চকন্ঠ   13-Mar-2025   56

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কিডনি সুরক্ষায় অঙ্কুরেই শনাক্ত করুন এ স্লোগানে ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের চিকিৎসক ডা. তৌফিকুর রহমান, ডা. এমিলি আক্তার, ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলাম, ল্যাব ইনচার্জ হাসানুর রহমান, টেকনিশিয়ান সুমাইয়া সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

office@ukantho.com


Photo

বিপ্লবী বাঘা যতীন: অরক্ষিত পৈতৃকভিটায় বিস্মৃত এক বিপ্লবী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর...

Photo

আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা

এফএনএস: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে গনঅভ্যুত্থানের...

Photo

ঝিনাইদহে সাংবাদিক শিপলু জামান এর ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, ৩০ হাজার টাকা লুট

শিপলু জামান: আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক...

Photo

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ নিহত ৭

এফএনএস: ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে বাবা-ছেলেসহ সাত জন নিহত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত