বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অসুস্থ পৌর বিএনপি নেতা মিজানুর রহমান লাল্টুর শয্যা পাশে হামিদুল ইসলাম হামিদ

উচ্চকন্ঠ   16-Oct-2026   23

Photo

প্রবীর কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু মিনি স্ট্রোক করে যশোর সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ছুটে যান কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।

গত বুধবার (১৪ অক্টোবর) অসুস্থ লাল্টুর বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন হামিদুল ইসলাম হামিদ। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা তাঁতি দলের আহ্বায়ক বাবুল আক্তার, পৌর বিএনপি নেতা সোহরাব হোসেন রাজু, উপজেলা জাসাসের আহ্বায়ক প্রবীর কুমার বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তজা জিকোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

মহেশপুরে গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তুচ্ছ...

Photo

নড়াইলে মাদক সেবনকালে ৪ যুবক আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে ইয়াবা সেবনের অপরাধে...

Photo

কালীগঞ্জে ৪০ বছর বাকে করে অপ্রচলিত সবজি বিক্রি করে আসছেন তাহাজ মন্ডল

নিজস্ব প্রতিবেদক: শুধু গ্রামেই নয়,শহরে তরকারি হিসেবে শাপলা,কলার মোচা,...

Photo

বরগুনায় বৃদ্ধের বিরুদ্ধে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস:বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত