শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভোটের জন্য 'জান্নাতের টিকিট' দেওয়া শিরক: সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

উচ্চকন্ঠ   30-Jan-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণায় ধর্মের অপব্যবহার এবং 'জান্নাতের টিকিট' দেওয়ার মতো প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে 'শিরক' এবং আইনিভাবে 'নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন' বলে অভিহিত করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান অভিযোগ করেন, "একটি নির্দিষ্ট দলের নারী কর্মীরা পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা ভোটারদের বলছেন যে, অমুক প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া সরাসরি শিরকের শামিল।"
তিনি আরও বলেন, "ভোট পাওয়া বা না পাওয়া জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে, কিন্তু ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ভোট পাওয়া যাবে না। এসব কর্মকাণ্ড কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং দেশের নির্বাচনী আইন ও আচরণবিধিরও সুস্পষ্ট লঙ্ঘন।"
ভোটের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই অ্যাটর্নি জেনারেল বলেন, "নির্বাচন না হওয়ার মতো যাবতীয় আশঙ্কা ও সংশয় এখন কেটে গেছে। দেশের মানুষ এখন নির্বাচনী উৎসবে মেতে উঠেছে। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন হবে।"
লক্ষনদিয়া গ্রামের এই সভায় আরও বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাংচুর, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় নারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায়...

Photo

জনগণের অনুমতি ও নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু

এফএনএস: রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত