রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাংচুর, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক

উচ্চকন্ঠ   23-Sep-2025   48

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মনজের বিশ্বাস নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে ফুলহরি হরিতলা সর্বজনীন পুজা মন্দিরে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী ব্যক্তি মনজের আলী মন্দিরে প্রবেশ করে। একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিচ্ছেন এবং পানিতে চুবাচ্ছে।
এ ব্যাপারে মন্ডির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, রাত ৪ টার পর্যন্ত আমাদের লোকজন এখানে পাহাড়ায় ছিলো। এরপর মনজের বিশ্বাস এই কাজটি করেছে। সে অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬ টি বিগ্রহের মাথা ভেঙেছে। সকাল ৯ টার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাংচুর করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক তাপশ বিশ্বাস বলেন, মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পুজা হয় সে সেখানে যায়। আমাদের এই মন্দিরেও সে আসে। আমাদের এখানে খাওয়া দাওয়া করে। এখন এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, সিসিটিভির ফুটেজ দেখে আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি। বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগঃ ধান, রবি শস্যসহ আসবাবপত্র পুড়ে ছাই

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনের বিলডুমুরতলা...

Photo

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

এফএনএস: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব...

Photo

কারখানায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য, মহাসড়ক অবরোধ

এফএনএস: গাজীপুরে গার্মেন্টে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র...

Photo

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

এফএনএস:এ দেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি। আর সেই বিএনপির বিরুদ্ধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত