সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

উচ্চকন্ঠ   07-Aug-2025   53

Photo

এফএনএস: টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের জিনাত আলীর ছেলে আল আমিন (৩০), আমিনুল ইসলামের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদরের হাসিল মনিকাবাড়ি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)। এ ঘটনায় ময়মনসিংহ সদরের পান্ডাপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. সানী (১৮) আহত হয়েছেন। ধনবাড়ী থানার এসআই আকরাম হোসেন বলেন, পিকআপভ্যানটি জামালপুরের দিকে আর মোটরসাইকেল ঘাটাইল ক্যান্টনমেন্ট মাঠে যাচ্ছিল। উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পেট্রলপাম্পের সামনে গাড়ি দুটি পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক রয়েছেন। নিহতদের লাশ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়াকে সম্মাননা জানালেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইটালি প্রবাসি রেমিটেন্স যোদ্ধা ঝিনাইদহ...

Photo

কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ অনেক কঠিন: এমপি সাইফুল

এফএনএস: কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন...

Photo

হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পবিত্র ঈদুল...

Photo

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত