শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

উচ্চকন্ঠ   03-Jan-2026   83

Photo

এফএনএস:চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে ফয়সাল হোসেন শাকিলকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। শনিবারসকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান।প্রাপ্ত তথ্যে জানা গেছে, শাহরাস্তি থানা পুলিশ গত শুক্রবারদিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতাধীন জমির উদ্দিন বেপারী বাড়ির আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র আছে। সেই তথ্যের আলোকে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার ওসির নেতৃত্বে সত্যতা যাচাইয়ের নিমিত্তে আলমগীরের পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে।অভিযানে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।এ সময় ওই ঘরের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তার ছেলে ফয়সাল হোসেন শাকিলকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ হেফাজতে নেয়।স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা আলমগীরের ঘরে তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে ঘরে একটি পুরনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাই। এতে আমাদের আরও সন্দেহ বেড়ে যাওয়ায় আমরা পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধার অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান। এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

office@ukantho.com


Photo

মিটফোর্ডে হত্যাকান্ডের মূলহোতা মহিনের দায় স্বীকার

এফএনএস: রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী...

Photo

রাস্তা সংস্কারের অভাবে চরম দূর্ভোগে কালীগঞ্জের বেথুলী গ্রামের মানুষ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী...

Photo

ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ বিএনপির

এফএনএস: ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত