রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

উচ্চকন্ঠ   03-Jul-2026   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বন্দেখালী গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দার’র ছেলে।
স্থানীয়রা জানায়, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে বন্দেখালী গ্রামের মধ্যে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রনে হারিয়ে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ জোয়ার্দ্দার। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

৮নং মালিয়াট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জে প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের মালিয়াট...

Photo

তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য...

Photo

নাটোরে শিক্ষককে হত্যা, আ. লীগ নেতার বাড়িতে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

এফএনএস: নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে জিয়া পরিষদের এক নেতাকে...

Photo

সর্বনিম্ন তাপমাত্রায় নাজেহাল যশোরের মানুষ

এফএনএস: যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্নতাপমাত্রা রেকর্ড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত