মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানির মৃত্যু

উচ্চকন্ঠ   23-Sep-2025   68

Photo

এফএনএস: যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরের চেকপোস্ট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত কালু কাজী নড়াইল জেলার লোহাগড়া এলাকার হাসেম কাজীর ছেলে। তিনি পরিবারসহ বেনাপোল বড়আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার সময় কালু নিজের চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান। দোকানের লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চা দোকানের কর্মচারী আরিফ বলেন, আমি চা তৈরি করার জন্য পানির কেটলিতে হাত দিই। সঙ্গে সঙ্গে আমি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক কালু কাজীর গায়ের ওপর পড়ি। এ সময় আমি এবং দোকান মালিক আহত হই। কিছু সময়ের মধ্যে আমি সুস্থ হয়ে গেলেও মালিকের জ্ঞান না ফেরায় তাকে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মানিক বলেন, এ রকম একটা খবর শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী, যুব, কৃষক জনগোষ্ঠির চাহিদা, সুযোগ...

Photo

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে...

Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার...

Photo

আস্থাসহ নানা সংকটে গ্রাম আদালত: সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ : আপন দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত