মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   12-Jan-2025   48

Photo

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সাবেক তিন তিনবারের প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে বেলাট মাদ্রাসা চত্ত্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বারোবাজার ইউনিয়ন ছাত্রদল । উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি , সোহরাব হোসেন রাজু, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপি নেতা। সভাপতিত্ব করেন তানভীর রহমান রনি, সহ-সভাপতি ঝিনাইদহ জেলা ছাত্রদল। এছাড়া উপস্থিত ছিলেন রাকিব হোসেন, যুগ্ম আহবায়ক কালীগঞ্জ উপজেলা ছাত্রদল জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সামিউল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এশফাকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের। প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ষড়যন্ত্র করে গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর বিচার এমনি হয়, তিনি নিজেই দেশ ছাড়া হয়েছেন। সকলের কাছে দোয়া চেয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাখেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইসমাইল হোসেন।

office@ukantho.com


Photo

মেহেরপুরে প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণ

এফএনএস: মেহেরপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের এক তরুণীকে...

Photo

সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

এফএনএস: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ভারত-পাকিস্তান...

Photo

কালীগঞ্জের আড়পাড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৈশাখী মেলা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাঙালির ঐতিহ্য ও শেকড়ের টানে ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত