মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান

উচ্চকন্ঠ   04-Aug-2026   24

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এসময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকা এবং আহত ১২ জনকে মোট ২৪ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। সব মিলিয়ে ৩১টি পরিবারের হাতে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সে সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস,মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসেন,মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট শাওন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন,সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিত আর্থিক অনুদান প্রদান করে আসছে। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনকারী যোগ্য ব্যক্তিদের আবেদন যাচাই-বাছাই শেষে এ অনুদান দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন,সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়,তা কোনো অর্থের বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে পাশে থাকার একটি আন্তরিক প্রয়াস। তিনি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক আইন মেনে চলা,যানবাহন চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন,চালক,যাত্রী ও পথচারীসহ সড়ক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়লে দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

এফএনএস: কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে...

Photo

ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের...

Photo

ঝিনাইদহের দিঘিরপাড়ে সহিংসতার পর হামলা গ্রেফতার আতংকে বাড়িছাড়া অর্ধশত পরিবার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেসদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি...

Photo

ঝিনাইদহে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত