শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সব সময় জনগণের প্রতিনিধিত্ব করতে হবে: নেতাকর্মীদের তারেক রহমান

উচ্চকন্ঠ   11-Dec-2025   61

Photo

এফএনএস: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব সময় জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। নিজেদের সমস্যা না বলে জনগণের সমস্যা শুনতে হবে। সমস্যা সমাধান করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। গত ৭ ডিসেম্বর এ কর্মসূচি শুরু হয়। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এতে প্রতিদিনই বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতারা অংশগ্রহণ করছেন। প্রতিদিনই বিকালে দ্বিতীয় সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তারেক রহমান। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান প্রশ্ন রেখে বলেন, বিএনপি ছাড়া আর কোনও রাজনৈতিক দলের দেশের কল্যাণে এমন পরিকল্পনা আছে? কোনও পত্র-পত্রিকায় দেখেছেন? দেখেননি, আমরাই তা দিয়েছি। স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু, কর্মসংস্থান, কৃষি, বাণিজ্য সব বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিয়েছি। বিএনপি অতীতে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ভবিষ্যতেও বাস্তবায়ন করা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর রহমতে আপনি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, সেই সরকার আপনার দলের সরকার হবেন না। জনগণের সরকার হবে। যারা ভোট দিয়েছেন তাদের ও যারা ভোট দেননি আমরা তাদেরও সরকার হবো।

office@ukantho.com


Photo

প্রথম আলোর সম্পাদককে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান পাটওয়ারীর

এফএনএস: দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি...

Photo

হরিণাকুন্ডুতে দৃষ্টিনন্দন লিচু বাগান, বছরে লাখ টাকার লাভ কৃষকের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা উপজেলার...

Photo

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি...

Photo

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই: সিইসি

এফএনএস: আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান উল্লেখ করে প্রধান নির্বাচন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত