বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেগম খালেদা জিয়া নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন: সাইফুল ইসলাম ফিরোজ

উচ্চকন্ঠ   19-Oct-2025   90

Photo

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর রবিবার বিকেলে বারোবাজার ইউনিয়নের পিরোজপুর মাদ্রাসা মাঠে সান্তনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ আলী লস্কার, সাবেক কমিশনার আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দিনের ভোট রাতে করেও শেষ রক্ষা হয়নি ফ্যাসিবাদী হাসিনা সরকারের।
তিনি আরও বলেন, আপনারা জানেন, চারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে বিনা চিকিৎসায় মৃত্যুর পথে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা যাকে রক্ষা করেন, তাকে কেউ মারতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন, তাই আসন্ন নির্বাচনে নারীদের ভোটের অধিকার পুনরুদ্ধারে আপনারাও স্ব স্ব অবস্থানে থেকে ভূমিকা রাখবেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকে ভো্ট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শরিক হবেন।

office@ukantho.com


Photo

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্রদল ও...

Photo

কোটচাঁদপুর শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগরে ফ্রি চক্ষু ক্যাম্প

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুর শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে...

Photo

পালিত নাতির হাতে পালক নানী খুন

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার সিটি পল্লীতে পালিত নাতির...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় বালু শ্রমিক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়গাবলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত