সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহের মন্দিরে বিশেষ প্রার্থনা

উচ্চকন্ঠ   30-Nov-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। শনিবার রাতে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা করেন। তারা সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় অনেক ধর্মপ্রাণ নাগরিক অংশগ্রহণ করেন এবং এককভাবে ও সামগ্রিকভাবে প্রার্থনায় যোগ দেন।
এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম-আহ্বায়ক দিবস দেবনাথ, প্রদীপ রায়, জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দিন: মিজানুর রহমান আজহারী

এফএনএস: নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয়...

Photo

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের অভিযানে চায়না দুয়ারী ফিক্সড ইঞ্জিন ধ্বংস

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল (১০সেপ্টেম্বর...

Photo

নিজের ১০ দিন বয়সী মেয়েকে হত্যা করলেন মা

এফএনএস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী কন্যাশিশুকে পানিতে ফেলে...

Photo

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

এফএনএস: জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত