প্রিয় ঝিনাইদহ
চাপরাইল বাজারের কালভার্টটি ভেঙ্গে গেছে: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা
উচ্চকন্ঠ 06-Jun-2025 56
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার একটি অত্যন্ত জনবহুল বাজার। এটি পূর্ব এলাকার অন্যতম প্রধান বাণিজ্যিক স্থান। বাজারটি কালীগঞ্জ-আড়পাড়া সড়ক সংলগ্ন। সড়ক থেকে বাজারের প্রবেশের রাস্তার মধ্যবর্তি স্থানে অবস্থিত কালভার্টটি ভেঙ্গে গর্ত হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দূর্ঘটনা।
দূর্ঘটনা রোধে কার্লভার্টটির ভাঙ্গা স্থানে এলাকাবাসী বাঁশের লাঠিতে লাল কাপড় বেধে দিয়েছে। এ বিষয়ে বাজার কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি উচ্চকণ্ঠ নিউজকে বলেন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে কথা বলছি। এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভা্ন করে চলছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
office@ukantho.com