শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   06-May-2026   48

Photo

এফএনএস: কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার হোসেন নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দিনগত রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে নয়নের অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বোন কহিনুর আক্তার জানান, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে নয়ন মারা যায়। নয়ন ব্যক্তিজীবনে এক ছেলে, ২ মেয়ে ও স্ত্রী, মাতা ও ভাই-বোন রেখে গেছেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

office@ukantho.com


Photo

আমরা ওসমান হাদির আজাদির লড়াই অব্যাহত রাখবো: নাসীরুদ্দীন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-১২ আসনের...

Photo

৯নং বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদ: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার...

Photo

ঝিনাইদহে সাংবাদিক শিপলু জামান এর ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, ৩০ হাজার টাকা লুট

শিপলু জামান: আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক...

Photo

নিখোঁজের তিন দিন পর ম্যানহোল থেকে নারীকে জীবিত উদ্ধার

এফএনএস: ময়মনসিংহে নিখোঁজের তিন দিন পর ম্যানহোল থেকে নিলুফার ইয়াসমিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত