মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পরিমিত ব্যবহারের মাধ্যমে সারের সংকট কমাতে হবে: জেলা প্রশাসক ঝিনাইদহ

উচ্চকন্ঠ   20-Aug-2026   142

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেছেন, পরিমিত সার ব্যবহারের মাধ্যমে সারের সংকট কমাতে হবে। আবাদী কৃষি জমির মাটি পরিক্ষার পর সার প্রয়োগের সঠিক পরিমাপ ও জৈব্য সারের ব্যবহার বাড়াতে হবে। সরকার সারএ ব্যাপক ভ’র্তকি দিয়ে আসছে। এ জেলার মাটি সোনার চেয়েও খাটি। বেশি অপর্ষাপ্ত সার ব্যবহারের মাধ্যমে মাটিকে নষ্ট না করার আহব্বান জানান কৃষকদের। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাদা গ্রামে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন তিনি। সমাবেশে গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। রাসায়নিক সারের পরিমিত ব্যবহার, ভার্মিকম্পোষ্ট,ট্রাইকোকম্পোষ্ট সার ব্যবহারবৃদ্ধি,নিরাপদ ফসল উৎপাদন ও এবং সরকারের অঙ্গিকার কৃষক কার্ড বাস্তবায়ন বিষয়ক কৃষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারর রেজওয়ানা নাহিদ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি ঝিনাইদহের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, কৃষক হেলাল উদ্দিন ও টিপু সুলতান প্রমুখ।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক নোমান হোসেন এর দিনব্যাপী কালীগঞ্জে সফর সূচীর মধ্যে সকাল ১০ টায় অনুষ্টিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্ষায়ে বিতর্ক অনুষ্টান এবং মাদক, যৌতুক, আত্নহত্যা, যৌন হয়রানী ও ব্যাল্য বিয়ে প্রতিরোধ সেমিনারে তিনি অংশ নেন। এরপর দুপুরে তিনি একই স্থানে জরায়ুর মুখে ক্যান্সার ও ব্রেষ্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন। শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্তার বিতরন ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা বাল্য বিয়ে প্রতিরোধ এক নাটক মন্চঞ্চ করেন। এ অনুষ্টানে জেলা ও উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগন অংশ নেন।

office@ukantho.com


Photo

যুবদল নেতা কিবরিয়ার শরীরে গুলির ১৮ চিহ্ন, পাওয়া গেছে দুটি

এফএনএস: রাজধানীর মিরপুর পল্লবীতে গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার...

Photo

ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসির পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী...

Photo

ঝিনাইদহে মাদক নির্মূলে সকলের সহায়তার আহ্বান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় মাদকের ছড়াছড়ি...

Photo

বাড়ির নীচের বিশেষ সুড়ঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় চট্টগ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত