সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পোড়া মবিলের চুলা বানিয়ে তাক লাগালেন নাসির

উচ্চকন্ঠ   03-Mar-2026   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের সময়ে বিকল্প জ্বালানি ব্যবস্থার উদ্ভাবন করে এলাকায় সাড়া ফেলেছেন ঝিনাইদহ পৌরসভার মহিষাকুন্ডু এলাকার বাসিন্দা নাসির উদ্দিন। পেশায় একটি কোম্পানির মার্কেটিং অফিসার হলেও নিজ উদ্যোগে তৈরি করেছেন পোড়া মবিলচালিত একটি অভিনব চুলা। এতে ব্যবহার করা হয়েছে একটি স্টিলের ওভেন,মোবিল ও একটি মোটর ফ্যান। এ চুলায় বিদ্যুৎ খরচ হবে মাসে মাত্র ত্রিশ টাকা।
সরেজমিনে দেখা যায়, নাসির তার বানানো চুলার পটে পোড়া মবিল ঢালছেন, যা গিয়ে পড়ছে চুলার মাঝখানে। এরপর কাপড়ের মাধ্যমে চুলায় আগুন ধরিয়ে দিলে তা জ¦লছে। মোটরফ্যান দিয়ে নিয়ন্ত্রণ করছেন তাপ। আগুনের তাপ গ্যাসের চুলার তুলনায় বেশি হওয়ায় সব ধরনের রান্না করা সম্ভব এ চুলায়। এ চুলা তৈরিতে নাসিরের খরচ হয়েছে মাত্র ৩ হাজার টাকা। এক লিটার পোড়া মোবিলের দাম ৫০ থেকে ৬০ টাকা। যা দিয়ে ৬ থেকে ৭ ঘন্টা একটানা রান্না করা সম্ভব। অর্থাৎ মাত্র ৫ লিটার পোড়া মোবিলে হবে সারা মাসের রান্না। নাসিরের এ চুলা একনজর দেখতে প্রতিদিনই বাড়িতে ভীড় করছে এলাকাবাসী।
নাসির জানান, চুলাটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ৩ হাজার টাকা। এতে ব্যবহৃত হয়েছে একটি স্টিলের ওভেন, পোড়া মবিল এবং একটি মোটর ফ্যান। বিদ্যুৎ খরচ হবে মাসে প্রায় ৩০ টাকা। এক লিটার পোড়া মবিলের দাম ৫০ থেকে ৬০ টাকা, যা দিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা একটানা রান্না করা যায়। তার হিসাব অনুযায়ী, মাত্র ৫ লিটার পোড়া মবিলেই সারা মাসের রান্না সম্ভব।
এ অভিনব চুলা এক নজর দেখতে প্রতিদিনই নাসিরের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। এলাকাবাসীর অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।
চুলার উদ্ভাবক নাসির উদ্দিন বলেন, “গ্যাসের চুলার বিকল্প হিসেবে এই চুলা উদ্ভাবন করেছি। সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে কারখানা গড়ে তুলে বৃহৎ পরিসরে উৎপাদন করতে চাই।”
উল্লেখ্য, প্রতিটি চুলা তিনি বিক্রি করছেন ৩ হাজার ৫০০ টাকায় । সরকারি সহযোগিতা পেলে বানিজ্যিকভাবে চুলার কারখানা গড়ে তুলতে চান তিনি।

office@ukantho.com


Photo

খুলনায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

এফএনএস:খুলনার রূপসায় এবার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল...

Photo

গাজায় সামরিক লক্ষ্য অর্জনে ইসরাইল ব্যর্থ: হামাস

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে...

Photo

নির্বাচনি জরিপে বিএনপি-জামায়াতের হাড্ডাহাডি লড়াইয়ের আভাস

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামীর...

Photo

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত