বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ

উচ্চকন্ঠ   22-Dec-2025   87

Photo

এফএনএস: ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০ ডিসেম্বর রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদী হিন্দুদের একটি দল বিক্ষোভ করে। তারা দাবি করে, বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে হত্যা করার ঘটনায় প্রতিবাদ দেখানো হয়েছিল। বিক্ষোভে হাইকমিশনারকেও হুমকি দেওয়ার চেষ্টা করা হয়। তবে ভারতের এই বক্তব্য বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মহান মে দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো...

Photo

ফ্যাসিষ্ট আনারের দোসর আব্দুল ওহাবের খুটির জোর কোথায়?: ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা...

Photo

ঝিনাইদহে জুলাই শহিদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি...

Photo

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানব/বন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত