বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জুলাই শহিদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   17-Oct-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জুলাই গণ-অভ্যূত্থানের শহিদ রাকিবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিজয়ী চাঁদপুর ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে এ পুরস্কার বিতরণ করেন শহিদ রাকিবুলের পিতা আবুবকর সিদ্দিক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল চারটায় হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। ফাইনাল খেলায় হরিণাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ও চাঁদপুর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব অংশ নেয়। উক্ত খেলায় বিজয়ী হয় চাঁদপুর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, চাঁদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান মোল্লা, ফজলুর রহমান, প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান, প্রগতি স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সজিব মালিতা প্রমুখ।
শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেনের পিতা আবুবকর সিদ্দিক বলেন, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়েছে। আজকের তরুণ প্রজন্ম তাকে স্মরণ করছে। এই তরুণ প্রজন্মের মাঝেই আমার শহিদ সন্তান আজীবন বেঁচে থাকবে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ক্রীড়াই তারুণ্যের শক্তি। আজ তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ রাকিবুল হোসেনের স্মরণে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তারুণ্যের এই শক্তি ও নবচেতনার উন্মেষের মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। খেলা শেষে বিজয়ী চাঁদপুর স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

office@ukantho.com


Photo

বেনাপোলে আলোচিত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার আটক

এফএনএস: অবশেষে বেনাপোল কাস্টমস হাউসে আলোচিত ঘুষ কান্ডে দুদকের জালে...

Photo

জমি লিখে না দেওয়ায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যা

এফএনএস: চুয়াডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যার...

Photo

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ পৌর ৭নং ওর্য়াড জয়লাভে খেলবে ফাইনালে

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

Photo

বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চান পাটওয়ারীর

এফএনএস: বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চেয়েছেন ঢাকা-৮ আসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত