রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় দাসকে

উচ্চকন্ঠ   05-May-2025   58

Photo

এফএনএস: কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। সোমবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত রোববার আইনজীবী আলিফ হত্যা, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ চার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। এর মধ্যে সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলাটি ভার্চ্যুয়াল শুনানি শেষে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বাকি তিন মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদনের ওপর শুনানি আজ মঙ্গলবার ভার্চ্যুয়াল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তারা গত রোববার আদালতে আবেদন করেন। আদালত সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলায় ভার্চ্যুয়াল শুনানি শেষে দাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন। বাকি তিন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদনের ওপর মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ভার্চ্যুয়াল শুনানি শেষে আদালত এ আদেশ দেন। গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতন স¤প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এর কয়েকদিন পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান ভক্তরা। তাদের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম আদালতের আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফ। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় গ্রেপ্তার হন ৫১ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ২১ জন গ্রেপ্তার রয়েছেন।

office@ukantho.com


Photo

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলো বাংলাদেশ

এফএনএস: বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব...

Photo

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ

এফএনএস: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ...

Photo

সাংবাদিকের চাচার ইন্তেকাল, ঝিনাইদহে দাফন সম্পন্ন হবে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দৈনিক কের পত্রিকা ও সুবর্ণভূমি পত্রিকার...

Photo

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং এক সমন্বয়কের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধান শুরু দুদকের

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত