রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

লালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

উচ্চকন্ঠ   14-Jan-2025   57

Photo

এফএনএস (লালপুর, নাটোর) : নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। লালপুর উপজেলার ডৈহরশৈল গ্রামে গত সোমবার দুপুরে এঘটনা ঘটে । লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার ডৈহরশৈল গ্রামের পাটিকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী (১৪) একটি ভুট্টা ক্ষেতে বাড়ির ছাগলের জন্য ঘাস কাটছিলো। একই সময় আরো দুজন প্রতিবেশী পাশের একটা আম বাগানে ঘাস কাটছিল। এসময় পাশর্^বর্তী বাগানে থাকা একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র শাহীন (৩০) দুপুর আড়াইটার দিকে ভুট্টা ক্ষেতে ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। এঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত সোমবার রাতে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। লালপুর থানা পুলিশ রাতেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামী শাহিনকে গ্রেফতার করে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, এঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি শাহীনকে গ্রেফতার করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জ স্টেডিয়াম মাঠের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ স্টেডিয়াম পাড়া...

Photo

রাতের আঁধারে ফলন্ত মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে...

Photo

কুমিল্লায় ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মিছিল, জনমনে আতঙ্ক

এফএনএস: কুমিল্লা নগরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের...

Photo

টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

এফএনএস: নতুন পাঁচটি ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত