সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে না: আসাদুজ্জামান রিপন

উচ্চকন্ঠ   04-Jul-2025   37

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার বিষয় নয়। তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ নাই। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সারা দেশের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টির দাবিতে’ প্রতীকী তারুণ্য সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। ড. আসাদুজ্জামান রিপন বলেন, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে। তিনি বলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ২০২৬ সালে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তা একতরফা হবে কিনা। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মুসলিম লীগের ভুল রাজনীতির কারণে তাদের রাজনীতি বিলুপ্ত হয়ে গেলো। রাজনীতি যদি ভুল হয়, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল বিলুপ্ত হয়ে যায়। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের ২০১৪, ২০১৮ ও ২৪ সালে যে তিনটি বিতর্কিত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমলাতন্ত্র, ডিসি, এসপি, ইউএনওরা দিনের ভোট রাতে করতে সহায়তা করেছে, এখনও তারা প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে বসে আছে। তারা অনেকেই প্রমোশনের জন্য দৌড়ঝাঁপ করছেন। আগে তাদের জবাবদিহি করতে হবে। ড. আসাদুজ্জামান রিপন বলেন, প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যেসব লোক ঘাপটি মেরে আছে, বিগত তিনটি নির্বাচনে যারা বিতর্কিত কর্মকান্ড পরিচালনা করে শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদের চাকরি থেকে বিতাড়িত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। আওয়ামী দোসরদের প্রশাসন ও সচিবালয় থেকে বিদায় করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে একই বাড়ি থেকে ৫টি গরু চুরি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর...

Photo

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার...

Photo

সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাষ্ট্রবিরোধী বক্তব্য...

Photo

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে গৃহবধূ নিহত

এফএনএস: নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক গৃহবধূর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত