সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   30-Apr-2025   56

Photo

এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের ছয় সদস্য। নিহত মোশাররফ দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। আহত ছয়জন হলেন- আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন ও নাহিদ। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আহম্মদ আলী জানান, দিঘীরপাড় গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা শহীদ শিকদার ও আবু সাঈদের দুটি সামাজিক দল ছিল। গ্রাম পর্যায়ে তারা আলিমুদ্দীন ও আহম্মদ আলী পক্ষে বিভক্ত হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর উভয়পক্ষের সামাজিক দলের সদস্যরা যুবদল নেতা শাহাবুল ও বিএনপি নেতা জাহিদ বিশ্বাসের দলে যোগ দেন এবং বিরোধ আরও চরমে ওঠে। সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, পুরোনো বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মোশাররফ হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। ঘটনার দিন আলিমুদ্দীনের সমর্থকরা পিটিয়ে ও কুপিয়ে নারীসহ পাঁচজনকে আহত করে। এরই জের ধরে বুধবার দুপুরে এলাকায় পুলিশ আসার খবরে আলিমুদ্দীনের সমর্থকরা নিরাপদ স্থানে চলে যায়। যে কারণে সুযোগ বুঝে আহাম্মদ আলীর সমর্থকরা প্রতিপক্ষ আলিমুদ্দীন পক্ষের সদস্য মোশাররফের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে সাতজনকে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে মোশাররফের মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো: রাশদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস: মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক মার্কিন ২ কূটনীতিকের সাক্ষাৎ

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

Photo

মাদ্রাসা সুপার ইয়ারুলের খুঁটির জোর কোথায়?

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত