অপরাধ
তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
উচ্চকন্ঠ 05-Mar-2025 48
এফএনএস: মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নেতা (হেডমাঝি) মোহাম্মদ নুর (২৫)। পথিমধ্যে তাকে ঘিরে ধরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউপির ওয়ালাপালং এলাকার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২ বøকে এ ঘটনা ঘটে। মিয়ানমারের রাখাইনের মংডু থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন নুর। তিনি ওই বøকের আবু সৈয়দের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, হত্যাকাÐে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, গত বছর রমজানেও নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রæতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে অধিকতর তদন্তের পর মূল রহস্য জানা যাবে। আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। নুরের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসাইন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
office@ukantho.com