প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহ সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগের আহবায়ক ঢাকা থেকে গ্রেফতার
উচ্চকন্ঠ 23-Aug-2025 50
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ও জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হয়েছে।
২৩ আগস্ট শনিবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পান্থপথ এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান গ্রেফতারকৃতরা একই স্থানে অবস্থান করছিলেন। তাদেরকে ঝিনাইদহে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
গ্রেফতারকৃত যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ গত বছর ৫ আগষ্টের পর থেকেই গা ঢাকা দিয়ে ছিল। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানার শিবির কর্মী ইবনুল পাপরভেজ হত্যা মামলা ও বিএনপি কার্যালয়ে অংগ্নিসংযোগসহ বেশ কিছু মামলা রয়েছে।
office@ukantho.com