সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   26-Jan-2026   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মানে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ’র সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণ চন্দ্র পাল। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক জেলার শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষকদের নিকট বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয় পরিচালনা, ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং জোরদারকরণ, অভিভাবক সমাবেশ আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে সকলের বক্তব্য শোনেন। সভার শেষপর্বে শিক্ষকদের প্রস্তাবনার আলোকে প্রতি বছর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের ঘোষণা দেন তিনি।

office@ukantho.com


Photo

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

এফএনএস: আমেরিকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের...

Photo

জোট হলেও শাপলা প্রতীকে এনসিপি নামেই নির্বাচন: সারজিস

এফএনএস: জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)...

Photo

রাঙামাটিতে হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক সিনিয়র...

Photo

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত