সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি

উচ্চকন্ঠ   11-Mar-2025   51

Photo

এফএনএস: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাসের এক শিশুকে চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাতপরিচয় নারী। গত সোমবার সন্ধ্যায় ২৫০ সয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সায়ান। সে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার মুন্সিরহাট গ্রামে শিমুল হোসেনের ছেলে। শিশুটির পরিবার জানায়, সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে তাকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যতœ নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। শিশুটির বাবা শিমুল হোসেন বলেন, আমার সন্তানকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেলো! আমরা গরিব মানুষ, কারও কোনও ক্ষতি করিনি। হাসপাতালের নিরাপত্তা যদি ঠিক থাকতো, তাহলে এভাবে আমার ছেলেকে নিয়ে যেতে পারতো না। এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের নিতে হবে। ঘটনার পরপরই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি বলেন, শিশু চুরি হওয়ার ঘটনাটি শোনামাত্রই আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে আমরা হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া হাসপাতালের আশপাশের এলাকা, বাস ও ট্রেন স্টেশনেও নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবককে হত্যা, মাইকে ঘোষণা দিয়ে আসামিদের বাড়ি পোড়ালো স্থানীয়রা

এফএনএস: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২)...

Photo

ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার

এফএনএস: রাজধানীর ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে মো. সাইদুল ইসলাম (২১) নামে...

Photo

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

এফএনএস: নিখোঁজের পাঁচদিন পর জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ...

Photo

আস্থাসহ নানা সংকটে গ্রাম আদালত: সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ : আপন দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত