সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে নিখোঁজের সাত দিন পর সেফটি ট্যাংক থেকে উদ্ধার হলো যুবকের লাশ

উচ্চকন্ঠ   19-Jan-2025   63

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর বাদপুকুর গ্রামে নিখোঁজের সাত দিন পর বাড়ীর পাশের একটি সেফটি ট্যাংকের ভিতর থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ঝিনাইদহ সদর থানা পুলিশ সেফটি ট্যাংকের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রফিকুল ইসলাম রুবেল একই গ্রামের নুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১১ জানুয়ারী বাড়ী থেকে নিখোঁজ হয় রফিকুল ইসলাম। এর পর থেকে সে আর বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাঁখুজির পর শনিবার বিকেলে বাড়ীর পাশের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহন করা হবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে ৫৮ বিজিবির তিন পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক...

Photo

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল স্কাফ-ফেন্সিডিল উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় র‍্যাব-৬...

Photo

ঝিনাইদহের রাবেয়া ক্লিনিক মালিকের বেপরোয়া মাদক ও নারী ব্যবসা: চাঁদা দাবীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর শরীফ...

Photo

৩ বছরেও শেষ হয়নি ৩০০ ফুট সড়ক সংস্কার, চরম দুর্ভোগে জীবননগর-মহেশপুরের হাজারো মানুষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত