সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

উচ্চকন্ঠ   01-Nov-2025   82

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কালিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
উপজেলা সমবায় অফিসার শ. ম রাশিদুল আলমের সভাপতিত্বে সভাতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, সহকারি পরিদর্শক এমদাদ হোসেন, পাট কর্মকর্তা ফারুক হোসেন ও প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব আতাউর রহমান মিটন সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সমবায় খাত এগিয়ে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও বক্তারা মত দেন। সামগ্রিক উন্নয়নের জন্য অনুষ্ঠান শেষে ৫ টি সমবায় অফিসকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

office@ukantho.com


Photo

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য বিকল্প...

Photo

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে...

Photo

ঝিনাইদহ মহাসড়কগুলোর বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, ঘটছে দুর্ঘটনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের উপর দিয়ে চলে যাওয়া চারটি...

Photo

একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

এফএনএস: ১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত