রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে গাড়িতে মিললো ৮ লাখ টাকার মাদক, আটক ২

উচ্চকন্ঠ   25-Apr-2026   60

Photo

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি কে আটক করেছে।জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সোয়া ৮ লাখ টাকা।
শুক্রবার (২৪ এপ্রিল) নড়াইল সদরের রাসেল সেতু ও পঙ্কবিলা এলাকায় এসব অভিযান চালানো হয়।
আটকরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদরের পঙ্কবিলা গ্রামের মানিক বিশ্বাস (৩২)। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যশোর থেকে মাদকের একটি বড় চালান নড়াইল হয়ে ঢাকায় যাচ্ছে। শুক্রবার বিকেলে সদরের শহরতলী এলাকার রাসেল সেতুর ওপর চেকপোস্ট বসায় ডিবি। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে পেছনের ডালার ভেতরে বস্তাভর্তি ৩৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘ইসকাফ’ পাওয়া যায়। এ সময় চালক মাহাবুর রহমানকে আটক ও গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে সদরের পঙ্কবিলা কালীমন্দিরের সামনে অভিযান চালিয়ে মানিক বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।##

office@ukantho.com


Photo

কালীগঞ্জে রাতে দুটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর...

Photo

বগুড়ায় হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৭

এফএনএস: বগুড়ায় সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে একটি ফ্ল্যাটে...

Photo

চট্টগ্রামে পেট্রোল বোমা হামলায় দগ্ধ সেই নারীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ...

Photo

নওগাঁয় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত