মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

উচ্চকন্ঠ   20-Aug-2026   26

Photo

এফএনএস: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করার পরপরই নিজ আসন থেকে উঠে পাশের আসনে বসে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান সরকারপ্রধান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিকাল সাড়ে ৫টায় ফল ঘোষণা করেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ব্যালট পেপার ব্যবহার করা হয়। অব্যবহৃত থাকে ছয়টি ব্যালট পেপার। ব্যবহৃত ৩৪৩টি ব্যালটের সবগুলোই বৈধ বলে জানান সিইসি। বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রম ৮৮ ভোট পান। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। গোলাপের শুভেচ্ছা পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বিএনপির নেতারা একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে দিনভর উৎসবমুখর পরিবেশ ছিল। ভোট চলাকালে সংসদ সদস্যদের খোশ গল্প করতে দেওয়া যায়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে...

Photo

বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করলেন ছেলে

এফএনএস: নেত্রকোনায় নেশার টাকার জন্য বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির স্বর্ণালংকার...

Photo

দিনাজপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

এফএনএস: দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রæপের...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে ওসমান হাদির পরিবারের সাক্ষাৎ

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত