প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে ধানের শীষ প্রতিকের শেষ নির্বাচনী গণমিছিল
উচ্চকন্ঠ 09-Feb-2026 66
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেষ নির্বাচনী গণমিছিল করেছে ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো: আব্দুল মজিদ। আজ সোমবার দুপুরে গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকে জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা শহরের উজির আলী স্কুল মাঠে এসে জমায়েত হয়। বেলা সাড়ে ১২ টার দিকে শুরু হয় মিছিল। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা হাতে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলো ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারী নেতাকর্মীরা দাবি করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে এই গণমিছিলের।
office@ukantho.com