মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

উচ্চকন্ঠ   04-May-2026   52

Photo

এফএনএস: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে স্বামী মনির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মনিরকে আদালতে পাঠায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এর আগে গত রোববার রাতে মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তার মনির হোসেন শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে তেঁতুলিয়ার রণচণ্ডী গ্রামের কৃষক জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনার বিয়ে হয় শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে মনির হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে মনির হোসেন আরজিনাকে মারধর করেন। ঘটনার পর আরজিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে রাতে মামলা করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

গাজীপুরে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে শিশুশিক্ষার্থীকে (১২) ধর্ষণের অভিযোগে মহসিন...

Photo

কুষ্টিয়ায় শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

এফএনএস: আড়াই বছর বয়সী কন্যা সন্তানকে গলায় রশি দিয়ে হত্যার পর মা নিজেও...

Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে বিক্রি হচ্ছে গাভীসহ অসুস্থ গরুর মাংস, স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী: দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের নতুন বাজারে গরুর মাংসের দোকানগুলোতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত