বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উচ্চকন্ঠ   29-Aug-2026   27

Photo

এফএনএস: চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না। দলীয়ভাবে প্রার্থীও দেওয়া হবে না। তবে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি সমর্থন থাকবে। গতকাল শনিবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাত করেন। প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে সরকার প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী অর্থের ব্যবস্থা করা হবে। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জিয়া উদ্যানে যান। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ,ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ...

Photo

বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়: তারেক রহমান

এফএনএস: বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বলে উল্লেখ করেছেন দলটির...

Photo

কালীগঞ্জ উপজেলায় স্বারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয়...

Photo

কালীগঞ্জে শিবিরকর্মী হত্যা মামলায় ওসি ও বাদিকে নিয়ে অপপ্রচার

আরিফ মোল্লা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিবির কর্মি শামীম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত