সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   26-Feb-2025   45

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ,ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী কর্মসূচি চলমান রয়েছে। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পে আওতায় এ কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের হল রুমে এক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু।উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবজেল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আতিয়ার রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসক নারায়ণ চন্দ্র, ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কাদের, স্থানীয় বিএনপি নেতা ইউসুফ আলী, মোহাম্মদ ঝন্টু মিয়া, স্থানীয় জামায়াত ইসলামী দলের নেতা শরিফুল ইসলাম, ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সোহেল রানা প্রমুখ।এ সময় ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় শতাধিক ব্যক্তি মতবিনিময় ও ভিডিও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ইউরোপীয় ইউনিয়ন ইউএনডিপি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যৌথ অর্থায়নে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর বিচারক সেবা নিশ্চিতকরণে গ্রাম আদালত তৃতীয় পর্যায়ের প্রকল্প দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। মতবিনিময়ের সময় বক্তারা বলেন, বিচার ব্যবস্থায় দেশের দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতেই গঠন করা হয়েছে গ্রাম আদালত। গ্রামের দরিদ্র মানুষ যাতে সহজে ও নামমাত্র খরচে তাদের এই অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা করতে পারে, সেজন্যেই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এ আদালতে গ্রামের ছোটখাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই সহজে নিষ্পত্তি করা সম্ভব।মতবিনিময় শেষে গ্রাম আদালতের নানা দিক সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র...

Photo

ঝিনাইদহে সার ও বীজ উদ্ধারের ঘটনায় জামায়াত ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, সুরাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ...

Photo

ড. ইউনূস নিরপেক্ষ থাকবেন বলে আস্বস্ত করায় বৈঠকে ফিরেছে জামায়াত: তাহের

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফোন করে ‘নিরপেক্ষ থাকবেন...

Photo

কালীগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় তরুণের লাশ উদ্ধার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গাছে গলাই ফাঁস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত