মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

উচ্চকন্ঠ   03-Jun-2026   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে| দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে| প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ| একই সঙ্গে প্রকৃতি ও প্রাণীকুলও ভুগছে তীব্র গরমে|
শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না| যারা জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন, তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন| তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পেতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শরবত ও ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় করতে দেখা গেছে|
জেলা শহরের ডিসি বাংলোর পাশে একটি গরুকে পানির ট্যাপ থেকে পানি পান করতে দেখা যায়| প্রাণীটির এমন তৃষ্ণার্ত অবস্থা যেন চলমান তাপপ্রবাহের তীব্রতারই প্রতিচ্ছবি| শুধু মানুষ নয়, প্রাণীকুলও এই দাবদাহে কষ্ট পাচ্ছে|
শহরের ইজিবাইক চালক বাবু মিয়া বলেন, “সকাল থেকেই প্রচণ্ড গরম| দুপুরের দিকে গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে যায়| গরমে যাত্রীও কমে গেছে|”
রিকশাচালক আশাদুল ইসলাম বলেন, “রোদে বের হলে মনে হয় শরীর পুড়ে যাচ্ছে| বারবার পানি খেতে হচ্ছে| তারপরও সংসারের জন্য কাজ করতে হচ্ছে|”
কম্পিউটার ব্যবসায়ী আল আমিন বলেন, “অতিরিক্ত গরমের কারণে মানুষ অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে না| এতে ব্যবসায়ও প্রভাব পড়েছে|”
পত্রিকা বিক্রেতা তোফাজ্জেল হোসেন বলেন, “সকালে কিছুটা সহনীয় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অসহনীয় হয়ে ওঠে| কাজ করতে খুব কষ্ট হচ্ছে|”
দিনমজুর জামিরুল ইসলাম বলেন, “রোদের মধ্যে কাজ করতে গিয়ে ঘাম ঝরছে অবিরাম| কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হচ্ছে| গরমে কাজের গতি কমে গেছে|”
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. জাকির হোসেন বলেন, “এ ধরনের তাপপ্রবাহে হিটস্ট্রোক, পানিশূন্যতা, মাথা ঘোরা ও অন্যান্য ¯^াস্থ্যঝুঁকি বাড়ে| বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষদের বেশি সতর্ক থাকতে হবে| বেশি বেশি পানি পান করতে হবে এবং প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে|”
আবহাওয়া অনুকূলে না এলে এবং বৃষ্টিপাত না হলে তাপপ্রবাহের প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা| এ অবস্থায় দ্রুত বৃষ্টির প্রত্যাশা করছেন জেলার সাধারণ মানুষ|

office@ukantho.com


Photo

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

এফএনএস: নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের...

Photo

নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি...

Photo

নড়াইলে জনদুর্ভোগ এড়াতে এলাকাবাসীর মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীতে...

Photo

নড়াইল-১ আসনে বিএনপি, নড়াইল-২ আসনে জামায়াত বিজয়ী

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের দুটি সংসদীয় আসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত