রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়: তারেক রহমান

উচ্চকন্ঠ   02-Jul-2025   31

Photo

এফএনএস: বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বলে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে পটুয়াখালী জিমনেসিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমরা যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, তাহলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমরা কৃষকদের জন্য কী করবো, শিক্ষার্থীদের জন্য কী করবো, নারীদের জন্য কী করবো, দেশের স্বাস্থ্য, শিক্ষা, বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে কীভাবে ঢেলে সাজাবো- এসব প্রশ্নের জবাব আমাদের কাছে থাকতে হবে। তা জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ- এই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আমাদের বলে গেছেন, আমাদের দেখিয়ে গেছেন। আমরা জানি, বুঝি, বহুবার তা প্রমাণিত হয়েছে। তারেক রহমান বলেন, আমাদের দলের নীতি, আদর্শ, লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা- এগুলো শুধু নিজেদের মধ্যে রাখলেই চলবে না, এগুলো নিয়ে যেতে হবে জনগণের কাছে। আজ যেমন আপনারা কাউন্সিলর হিসেবে এখানে একত্রিত হয়েছেন, ঠিক তেমনই বাংলাদেশের জনগণই আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে মূল ভূমিকা রাখে। তিনি বলেন, আমরা যদি দেশের রাজনীতির দিকে তাকাই, তাহলে বুঝি- আসন্ন জাতীয় নির্বাচনেও জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় জনগণের প্রত্যাশার নির্বাচন চায়।

office@ukantho.com


Photo

মুজিববাদীদের নয় গোপালগঞ্জ বাংলাদেশপন্থিদের হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

Photo

বিএনপির নেতা-কর্মীদের নিপীড়নের অভিযোগে ওসি গ্রেপ্তার

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে...

Photo

জুলাই সনদ স্বাক্ষর করবে বিএনপি

এফএনএস:জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দলটির ঐকমত্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত